রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নড়াইলে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৭৫ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে মাছের ঘেরে ডুবে শিশু তিন্নি (৫) তানহা (৩) নামে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটে ঘটে। শিশু দু’টি বাহিরগ্রামের নূর জালাল মোল্যার সন্তান।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাবা ও মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তাদের দুই সন্তান তিন্নি ও তানহা। কাজের ফাঁকে বাবা নূর জালাল ঘের পাড়ের একটু দুরে এগিয়ে যান। এ সময় সন্তানদের ঘের পাড়ে রেখে তাদের মাও বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় বাড়িতে না আসায় সন্তানদের খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পরিবারের লোকজন মাছের ঘের থেকে শিশু সন্তানদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin