বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে বর্ষবরণ উপলক্ষে ১৭ কিলোমিটার এলাকা জুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের বাইসাইকেল শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৯২ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

সকাল ৬টা থেকে একে একে জড়ো হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সব শিক্ষার্থীর কাছেই বাইসাইকেল। ঘণ্টাখানেকের মধ্যেই প্রায় ৩০০ ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত বিদ্যালয় চত্বর। বর্ষবরণ উপলক্ষে পহেলা বৈশাখে এ দৃশ্যের অবতারণা হয় নড়াইলের প্রত্যন্ত অঞ্চল গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে। ব্যতিক্রমী বর্ষবরণে মেতে ওঠেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ আশেপাশের ১১ গ্রামের মানুষ। বাইসাইকেল চালিয়ে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে নতুন বছরকে স্বাগত জানান সবাই। জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দুরে বিদ্যালয়টির অবস্থান হলেও সাংস্কৃতিক ঐহিত্য রয়েছে এখানে।

বিদ্যালয়ের দশম শ্রের্ণির শিক্ষার্থী অনন্যা সিংহ, শুভ ঘটক, অর্নিবান সরকার, নবম শ্রেণির কিয়া সরকার, সপ্তম শ্রেণির হিয়া রায় ও অভ্র সিকদারসহ একাধিক শিক্ষার্থী জানায়, তারা বাইসাইকেলে গুয়াখোলা, হাতিয়াড়া, বাকড়ী, দোগাছী, রঘুরামপুর, কমলাপুর, বেনাহাটি, মালিয়াট, বাকলীসহ ১১টি গ্রাম ঘুরে নববর্ষ উদযাপন করেছে। খুবই আনন্দিত তারা।

অভিভাবকসহ এলাকাবাসী বলেন, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবসসহ উৎসব অনুষ্ঠানে সবসময় ব্যতিক্রমী আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় এবার নববর্ষে বাইসাইকেলযোগে গ্রামাঞ্চলে ঘুরে সবাইকে আনন্দ দিয়েছে। দেশ ও দশের কল্যাণে সবাইকে উদ্বুদ্ধ করেছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিখা রানী মল্লিক, শিক্ষক তাপস পাঠক, কৃষ্ণ গোপাল রায়, সুকান্ত গোস্বামী, শিবানী রানী দাসসহ অন্যরা বলেন, নববর্ষে বাইসাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে পালকি, লাঙ্গলসহ বিভিন্ন গ্রামীণ ঐহিত্য তুলে ধরা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, পরিবেশবান্ধব বাইসাইকেল চালিয়ে ছাত্রছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে। এরই ধারাবাহিকতায় বাইসাইকেলে নতুন বছরকে বরণ করা হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পথচারী, যানবাহন চালকসহ সাধারণ যাত্রীরাও সহযোগিতা করেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin