বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪৩৩ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইল-ঢাকা মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক জাফর হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলস এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় লোকাল বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জাফর হোসেন নিহত হন। এছাড়া লিটন ট্রাভেলস চালক মাহবুব হোসেনসহ (৪৫) অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে নড়াইল-ঢাকা মহাসড়কে দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin