
আমিন টিভি ডেস্ক নিউজঃ
কালিয়ায় ভ্যান ও রিক্সা চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল (রবিবার) সকাল ১১ টায় নড়াগাতী থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোল্যা মফিজুর রহমান নিজ বাড়ী জয়নগর ইউনিয়নের দুলালগাতী বাড়ী সংলগ্ন রাস্তায় এ ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জরুল চৌধুরী ও আওয়ামিলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়া আগামীতে কালিয়া উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আরো বেশী ঈদ উপহার দেয়ার ঘোষণা দিয়ে দোয়া চেয়েছেন মোল্যা মফিজুর রহমান।
উল্লেখ্য গত ২৭ মার্চ থেকে পর্যায়ক্রমে নড়াগাতী থানার ৬ ইউনিয়নে ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ শুরু করেছেন তিনি।