রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াগাতীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ।

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪২৮ Time View

আমিন টিভি ডেস্ক রিপোর্টঃ

নড়াইলের নড়াগাতীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল (বুধবার) বাদ আছর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেলের নিজ বাড়ী টোনা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় পরিবারের ২২০ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আপ্পায়ন বিষয়ক সম্পাদক শাহীদুজ্জামান পাশার তত্ত্বাবধানে ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নড়াগাতী থানা শাখার আয়োজনে সদস্য সচিব সোহেল রানা ও উপজেলা সদস্য সচিব তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক রাজপথের পরিচিত মুখ তৌফিক এলাহী রুবেল, প্রধান বক্তা হিসাবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফুজ্জামান মিলন।

বক্তারা আওয়ামিলীগ সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারীতা ও মিথ্যা মামলায় হয়রানির তীব্র সমালোচনা করে খালেদা জিয়াসহ আটক সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিলু,জেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. রেজাই রব্বি কামাল, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ সিহাব উদ্দিন,খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়া মোল্লা, উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক মোঃ বখতিয়ার, কালিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলামসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin