বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ঘটনাস্থলে না থেকেও আসামী দিয়ে হয়রানির অভিযোগ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪৬৩ Time View

আমিন টিভি রিপোর্টঃ

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া গ্রামে ঘটনাস্থলে না থেকেও কাউন্টার মামলায় আসামী হয়ে হয়রানির শিকার হয়েছেন শফিক মোল্যা নামে এক কৃষক। ১ লা এপ্রিল (সোমবার) বিকেলে এমনটি অভিযোগ এনে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভুক্তভোগী শফিকের স্বজন ও প্রত্যক্ষ দর্শীরা। এমন কি যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া ও নিয়মিত প্রান নাশের হুমকি দিয়ে চলেছেন প্রতিপক্ষরা বলে জানান তারা।
শফিকের বাবা নাজির মোল্যা ও মাসহ শফিকের সাথে থাকা বিজর নগরের মামুন ও শামীম জানায়, ঘটনার রাতে শফিক তারাবীর নামাজে ছিল। মারপিট শেষে চিৎকার চেঁচামেচি শুনে সে বাড়ীতে এসে দেখে তার বাবা গুরুতর আহত। অতঃপর পিতার চিকিৎসার জন্য সে ব্যস্ত থাকে। অথচ প্রতিপক্ষ নজির মোল্যা তার ভাইয়ের মাথা নিজেরা কেটে মামলা দিয়ে শফিককে আসামী করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্ত আসামী জিহাদের মা জয়নাব ও নজির মোল্যার সাথে কথা হলে রাস্তা বন্ধ করা ও হুমকির বিষয়টি সঠিক নয় বলে জানান।

ভুক্তভোগীদের হুমকির বিষয়ে বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইলিয়াছ হোসেন বলেন, এ বিষয়ে কালিয়া থানায় জিডি করলে আইনগত ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, গত মাসের ১৮ তারিখে ওই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাত ভাই নাজির মোল্যা ও উজির মোল্যার মধ্যে মারপিটের ঘটনা ঘটে। সে সময় নজিরের নিকটাত্মীয় জিহাদ শিকদার নাজির মোল্যাকে কুপিয়ে গুরুতর আহত করে। পর দিন উভয় পক্ষই কালিয়া থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin