বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীর বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মোল্যা মফিজুর রহমানের ২য় দিনের ঈদ উপহার বিতরণ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪২৫ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীর বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মোল্যা মফিজুর রহমান ঈদ উপহার বিতরণের ২য় দিনে পহরডাঙ্গা ইউনিয়নের ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন। ২৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ইউনিয়নের বাগুডাঙ্গা বড়মাঠ সংলগ্ন আওয়ামীলীগ অফিসে ও ইউনিয়ন পরিষদে ১ হাজার দুস্থ ও অসহায় মানুষকে এ ঈদ উপহার নিজ হাতে বিতরণ করেন এবং মুলশ্রী উত্তর পাড়া জামে মসজিদের উন্নয়নে নগদ অর্থ প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মুকিত মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মোল্যা, ইউপি চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলামসহ আওয়ামিলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় সৌদি প্রবাসী মোল্যা মফিজুর রহমান বলেন, এই পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নড়াগাতী থানার ৬ ইউনিয়নের ১০ হাজারের ও বেশী
দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছি। সকলের কাছে দোয়া কামনা করে আগামীতে যাতে আরো বেশী মানুষকে সহযোগিতা করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য গত ২৭ মার্চ থেকে ৭ দিন ব্যপী পর্যায়ক্রমে নড়াগাতী থানার ৬ ইউনিয়নে ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণের আয়োজন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও থানা আ’লীগের সহ সভাপতি মোল্যা মফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin