বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪১৩ Time View

আমিন টিভি ডেস্ক রিপোর্টঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনিকা একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে শহরের দেবদারতলা এলাকায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন-পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।

মনিকা একাডেমির অফিস সুপারভাইজার সজীব শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির সদস্য বিদিশা রায়, লামিয়া নওরিন জ্বীম ও তামান্না ইসলাম নীলসহ অনেকে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে-রাকিবুল ইসলাম মুন, দ্বিতীয় নুসরাত জামান তুবা ও তৃতীয় তাসনিম রহমান রিশা। সাধারণ জ্ঞান প্রতিযেগিতায় প্রথম হয়েছে-রাখি পোদ্দার, ইশতিয়াক হোসেন জয় ও জ্বাজরী জামান ত্বোহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin