বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কয়রায় নৌকার পক্ষে নির্বাচন করায় হামলার শিকার ২ ছাত্রলীগ কর্মী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৬৩ Time View

কয়রা, (খুলনা) প্রতিনিধি :

খুলনা -৬ (কয়রা -পাইকগাছা) আসনে নৌকার পক্ষে নির্বাচন করার জের ধরে ছাত্রলীগের ২ কর্মীকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায় পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে৷
আহতরা হলেন ঘুগরাকাটি গ্রামের আহসান সানার ছেলে আবির হোসেন (১৭) আবির চলমান এস এসসি পরিক্ষার্থী ও একই গ্রামের হাবিবুল্লাহ ( ১৮) । আহতরা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরা সবাই দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বৃহস্পতিবার (১৪ মার্চ ) রাত আনুমানিক ৭ টায় উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি এলাকায় এ ঘটনায় ঘটে।
আহত আবির হোসেন ও হাবিবুল্লাহ জানান, তারা গত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষের কর্মী ছিলেন। বিভিন্ন প্রচার প্রচারণায় অংশ নেয়াসহ নৌকার পক্ষের কর্মীদের তাদের বাড়িতে খাওয়ারও ব্যবস্থা করেন। নির্বাচনের শুরু থেকে নৌকার পক্ষে কাজ করায় স্থানীয় ঈগল প্রতীকের লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলেন। গতকাল রাতে মসজিদ থেকে বের হলেই আগে থেকে অতপেতে থাকা স্থানীয় ইউপি সদস্য ইকবল সানার ছোট ছেলে নাঈমের নেতৃত্বে একই গ্রামের তুহিন মোড়ল, আবু হাসান, বাইজিদ মোড়ল, সিব্বির মোড়ল, তৈয়েবুর গাজি,মতিউর গাজিসহ ১০-১৫ জন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়৷ এসময় ব্যাপক মারপিট করে তারা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তারা বলেন, নাঈম দীর্ঘদিন স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রেণর মাধ্যমের এলাকায় বিভিন্ন অপরাধ পরিচালনা করেন।
স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্যের ছেলে নাঈম হোসেন দীর্ঘ দিন এলাকায় মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন ও কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ করেন। আহতরা কেন নৌকার নির্বাচন করলো এইটাই তাদের অপরাধ। এর আগে তারা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলেন। এসময় আহতদের পরিবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইকবল সানার ছেলে নাঈম হোসেন জানান,দলীয় কোন মারামারি হয়নি। আর আমি তাকে মারি নাই । আমি বরং সমাধানের চেষ্টা করি ২ পক্ষের মারামারি।
কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘুগরাকাটি যে ঘটনা ঘটেছে তা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin