বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল প্রেসক্লাবের সভাপতির মায়ের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪৩১ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ আদালতের অতিরিক্ত পিপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর মা সাহারে বানু (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে বুধবার (১৩ মার্চ) সকাল ৬টার দিকে শহরের রুপগঞ্জ এলাকায় ছোট ছেলে দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুর বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে চার ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ জোহর নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম সাহারে বানু মাছিমদিয়ার মৃত আব্দুল মালেক মোল্যার স্ত্রী।

সাহারে বানুর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু, সহসভাপতি হাফিজুর রহমান, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, এম মুনীর চৌধুরীসহ বিভিন্ন পেশার মানুষ। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin