সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নড়াগাতীতে ঘাতক ট্রলি কেড়ে নিল হেলপারের প্রান!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৬৯ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার চাপাইলে ঘাতক ট্রলি এক্সিডেন্টে আকাশ শিকদার ( ১৫) নামে এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল পৌনে ৯ টায় চাপাইল ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ শিকদার থানার চরমধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগুডাগা গ্রামের এস এস বি ইট ভাটার ট্রলীর হেলপার আকাশ গোপালগঞ্জে ইট নামিয়ে ফেরার পথে চাপাইল ব্রীজ হতে নিচে নামার সময় ড্রাইভার ব্রেক করলে সে ট্রলীর উপর থেকে ছিটকে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রলি এক্সিডেন্টের বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ওসি তদন্ত বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin