বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ডা.শশাঙ্ক ঘোষকে অবশেষে বদলি করা হল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৭ Time View

ডেস্ক রিপোর্ট

নড়াইলে আলোচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষকে অবশেষে কালিয়া থেকে রংপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বদলি করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে,পরিচালক (প্রশাসন) ডা. মো. ভাই হারুন-অর-রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। নড়াইল জেলা সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের বিরুদ্ধে শনিবার (১৭ ফেব্রুয়ারি) কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেইন সড়কের ওপর সকাল-১১টায় অপসারণ দাবিতে স্থানীয় সচেতন মহল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। ওই মানববন্ধনে বক্তব্য রাখেন- কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান প্রমূখ। এসময় বক্তারা, চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ডাক্তার শশাঙ্ককে বদলির আহ্বান জানান যথাযথ কর্তৃপক্ষের নিকট। এ দাবির প্রেক্ষিতে তাঁর বদলীর আদেশ হয় বলে জনশ্রুতি আছে। তাঁর বদলীর আদেশ জানার পর খুশিতে স্থানীয় সচেতন মহল মিষ্টি বিতরণ করেছেন বলে জানা যায়।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষের নারী কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতি, সরকারি টাকা আত্মসাৎ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি, হাসপাতালের পুকুরের মাছ বিক্রির টাকা লোপাট, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের কাছে অর্থ দাবি নিয়ে ৬জানুয়ারী স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র পেশ করেন। তারা হলেন-কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক মোতালেব হোসেন, উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। অভিযোগের পেক্ষিতে আষ্ণলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় এ নিয়ে খবর ছাপা হলে গত শুক্রবার সেই খবরকে ভূয়া ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সরকারি ছুটির দিনে নিজ কার্যালয়ে বসে সকাল-১১টায় সংবাদ সম্মেলন করেন ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin