
মোঃটিপু সুলতান, স্টাফ রিপোর্টার:
আজ বৃহস্পতিবার ০৮ ফেব্রুয়ারী নড়াইল সদর উপজেলার সিবানন্দ পুর ইসলামাবাদ দাখিল মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দীর্ঘ দশ বছরের অধ্যায়ন শেষে বিদায়ী শিক্ষার্থীরা আবেগে আপ্লূত হয়ে অশ্রুশিক্ত নয়নে আনুষ্ঠানিক বিদায় গ্রহণ করে।
ইসলামাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় ও অত্র মাদ্রাসার সুপার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুস মোল্যা।
আরো বক্তৃতা করেন শিক্ষার্থী মোঃ মাসুম বিল্লা, মোঃ মাহিম কাজী,মোঃ সাহাবুল মোহসীন, মোঃ বকুল মৃধা, সহকারী শিক্ষক প্রকাশ কুমার নন্দি, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মাসুদ মোল্যা সিনিয়র সহকারী শিক্ষক মোঃ টিপু সুলতান, মোঃ আব্দুল কাদের,সহঃসুপার মোঃ আলম হোসাইন, ও সুপার মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী মোঃ মাসুম বিল্লা,
অনুষ্ঠানে বক্তারা পরিক্ষা কালীন সময়ে শিক্ষার্থীদের করণীয় নিয়ম কানুন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বিদায়ী শিক্ষার্থীরা মাদ্রসার অনুকূলে এক সেট বুখারী শরীফ উপহার প্রদান করেন।