বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বড় ধরণের দুর্ঘটনার আশংকা! কালিয়ায় মহাসড়কের পাশে মূর্তিমান আতঙ্ক মরা গাছ!

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল।
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৬১৮ Time View

নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন প্রধান সড়কে মরা শিশু গাছ যেন মরন ফাঁদ হিসেবে দাঁড়িয়ে আছে। এতে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালিয়া- যোগানীয়া সড়কের বাঐসোনা থেকে যোগানীয়া পর্যন্ত প্রধান সড়কের পাশে অসংখ্য মরা শিশু গাছ মূর্তিমান আতঙ্ক হয়ে দীর্ঘদিন যাবত দাঁড়িয়ে আছে। ঝড় বা দমকা হাওয়ায় যে কোন মুহুর্তে সড়কে আছড়ে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা বলে জানান সচেতন মহল।

স্থাণীয়রা জানান, এটি একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন শত শত যানবাহন এ সড়কে চলাচল করে। কালিয়া থেকে গোপালগঞ্জ যাতায়াতের একমাত্র সড়ক এটি। রাস্তার পাশের মরা শিশুগাগুলো দীর্ঘদিন যাবৎ এভাবে থেকে পচন ধরেছে। যে কোন সময় প্রাকৃতি দুর্যোগে ভেঙ্গে পড়লে প্রান হানির আশংকা আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মরা গাছগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

ইজিবাইক ড্রাইভার আব্বাস, রিপন ফকির ও লেগুনা চালক আবুল খায়ের বলেন, মরাগাছগুলো দ্রুত কেটে সরিয়ে নেওয়া দরকার। বড় ধরনের বাতাস হলে আমরা খুব ভয়ে থাকি, কখন ভেঙ্গে গাড়ীর ওপর পড়ে।

নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম বলেন, মহাসড়কের পাশে সামাজিক বনায়নের গাছ অপসারণ করতে বিভিন্ন দপ্তরে ধরনা দিতে হয়, এটা তাদের দায়িত্ব, মরা গাছ সড়কের পাশে থাকা খুবই ঝুঁকিপূর্ণ, এতে যে কোন সময় ভেঙে পড়ে বড়ো ধরনের দুর্ঘটনার কারন হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহনের আহ্বান জানাবেন বলে জানান। পাশাপাশি নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ (নিসরাপ) এর পক্ষ থেকে সকল চালক, যাত্রী, পথচারীদের সাবধানে সড়ক ব্যবহার করে সড়ক দুর্ঘটনা এড়াতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা বলেন, ওই গাছগুলো কোন দপ্তরের আওতায় পড়েছে নায়েবকে পাঠিয়ে নিশ্চিত হয়ে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin