বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১লা সেপ্টেম্বর থেকে চ্যানেল নাইনের নতুন ধারাবাহিক নাটক মহাপন্ডিত-নাম ভূমিকায় থাকছেন নড়াইলের কামরুল বাহার!

নিউজ ডেক্স
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০০৮ Time View

নড়াইলের গর্ব নড়াগাতী থানার যোগানীয়া গ্রামের কৃতি সন্তান ও দুই বাংলার অসাধারণ জনপ্রিয় অভিনয় শিল্পী এস এম কামরুল বাহার এখন মহা পন্ডিত! “মহাপন্ডিত” নামে একটি ধারাবাহিক নাটকে নড়াইলে এ কৃতি সন্তান অভিনয় করেছেন নাম ভূমিকায়। আগামীকাল ১ লা সেপ্টেম্বর থেকে ধারাবাহিকটি প্রতি শুক্র শনিবার রাত ৯ টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে। এ নাটকে গ্রামের অপরাজনীতিকে হাস্যরসাত্মক ভাবে তুলে ধরেছেন নাট্যকার ও পরিচালক আলী সুজন। গ্রামে এক পক্ষ আরেক পক্ষকে মামলা মোকদ্দমা দিয়ে ঘায়েল করার অপকৌশল, নাট্যকার এই নাটকে তুলে ধরেছেন। নাটকটির মূল পরিকল্পনা করেছেন জেরিন মিডিয়ার কর্ণধার এস এম হোসেন বাবলা ও প্রযোজনা করেছেন গোল্ডসান্ডস গ্রুপ। সবাইকে “মহা পন্ডিত” দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই অভিনেতা। এছাড়া এ গুনী শিল্পীর আরো কিছু ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। বর্তমানে আরো কিছু নতুন ধারাবাহিক নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শৈশব থেকে অভিনয়কে বুকের ভিতর লালন করা এই অভিনেতা দীর্ঘ তিন দশক ধরে অভিনয়ের মাধ্যমে দু’বাংলার মানুষকে মুগ্ধ ও আল্পুত করেছেন। বহু কালজয়ী-জনপিয় নাটক ও বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেছেন তিনি। নানা ঘরানার অভিনয়ে বিশ্ব-দরবারে নিজেকে উপস্থাপন করেছেন একজন সফল অভিনেতা হিসেবে। এ পর্যন্ত প্রায় তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন কামরুল বাহার।
এস, এম, কামরুল বাহার বলেন, আমি অভিনয়কে ভালবাসি, আমার রক্তে অভিনয়ের পোঁকা বাস করে, হোক সিনেমা কিংবা নাটক সব খানেই সমান তালে কাজ করে দর্শকের ভালবাসায় সিক্ত হতে চাই। আগামীতে শারীরিক সুস্থতা নিয়ে আরো ভালো কিছু উপহার দেবার প্রত্যয় ব্যক্ত করেন এ সফল অভিনেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin