বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে স্কুল পর্যায়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নিউজ ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৭৭ Time View

নড়াইল সদরের ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ে মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আরআরএফ ও পিকেএসপির যৌথ আয়োজনে বুধবার (২৪ মে) দুপুরে এ ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কৈশোর কর্মসূচীর আওতায় বিভিন্ন শ্রেণির ৬৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে-দশম শ্রেণির শিক্ষার্থী নূর আলম, দ্বিতীয় একই শ্রেণির জুবায়ের হোসেন ও তৃতীয় অষ্টম শ্রেণির সোহান মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন-আরআরএফ এর প্রোগ্রাম অফিসার ইনচার্জ সাবিনা ইয়াসমিন, রায়খালী, ভবানীপুর ফুলশ্বর মাথাভাঙ্গা ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শরীফ নওরীন কবীর, সমাজসেবক শেখ তিলাপ হোসেন, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফ হাবিবুর রহমান, ভিসি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার মোল্যা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুরাদ হোসেন, অভিভাবক সদস্য মঈনুল শেখ ও সুব্রত সরকার, সহকারী শিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমান, সঞ্জিত কুমার সরকার, নূরুজ্জামান নান্নু, খায়রুজ্জামান শেখ, ইস্রাফিল হোসেন, লক্ষ্মীরানী তরফদার, অসিত কুমার রায়, সুমনা পারভীন, জিয়াউল হকসহ অনেকে।
মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin