
ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,আগ্রা প্রেসক্লাব ও সার্ক জার্নালিস্ট ফোরাম উত্তর প্রদেশ শাখা কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমানের এবং নাজমা সুলতানা নীলা জেনারেল সেক্রেটারি সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর নেতৃত্বে মো: মোস্তফা খান, লায়ন এ জেড মাইনুল ইসলাম, তপু ঘোষাল,নাসির উদ্দিন আল মামুন, মজিদা খানম, বাবলু বিশ্বাস, আকাতার রহমান, আফছার আলী সরকার, মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোশারফ হোসেন যোগদান করেন।
এছাড়াও দিল্লি ও আগ্রার দর্শনীয় স্থান সমুহ পরিদর্শন করেন বাংলাদেশ ভারত নেপাল থেকে আসা সাংবাদিক বৃন্দ। আগ্রা প্রেসক্লাব ও সহযোগী প্রতিষ্ঠান সমুহের আন্তরিকতায় ও আথিতেয়তায় মুগ্ধ হয়ে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক নাজমা সুলতানা নীলা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ আমেরিকায় থাকায় এই কনফারেন্সে অংশগ্রহণ করতে পারেননি। তিনি অনুষ্ঠানের শুভ কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
উল্লেখ্য সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর পক্ষ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় প্রেসিডেন্ট রাজু লামা, কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান সহ আগ্রা প্রেসক্লাব কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক নাজমা সুলতানা নীলা।
এছাড়াও বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম এর কনফারেন্সে যেসব সাংবাদিক বৃন্দ আন্তর্জাতিক এই প্রোগ্রামে অংশ নিয়েছেন তাদের প্রত্যেকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন একত্রে সার্ক জার্নালিস্ট ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট রাজু লামা, সার্ক জার্নালিস্ট ফোরাম এর কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রহমান, সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর নাজমা সুলতানা নীলা।