বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় মাদকসহ বিএনপি নেতা আটক!

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৬০৪ Time View

নড়াইলের কালিয়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর উৎপল শিকদারকে দেড় লিটার দেশীয় মদসহ আটক করেছে কালিয়া থানা পুলিশ। বুধবার (১০মে) রাতে উপজেলার নলডাঙ্গা গ্রামের লবনের খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে মদসহ তাকে আটক করা হয়। উৎপল শিকদার পৌরসভার রামনগর গ্রামের মৃত চাঁদ শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে এসআই সাফায়েত রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নলডাঙ্গা গ্রামের লবনের খেয়াঘাট এলাকায় নিয়মিত অভিযানকালে উৎপল শিকদারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশী করে দেড় লিটার দেশী মদ উদ্ধারপূর্বক তাকে থানায় আনা হয়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং-০৯ এবং আসামিকে নড়াইলের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin