রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মোল্লাহাটে নকল বিরোধী অভিযানে জেল, জরিমানা ও সরঞ্জাম জব্দ!

শরিফ মাসুদুল করিম, মোল্লাহাট,বাগেরহাট।
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬২৪ Time View

বাগেরহাটের মোল্লাহাটে এসএসসি গণিত পরীক্ষার নকল ফটো কপি করে দেওয়া এবং নকল সাপ্লাই দেওয়ার অপরাধে ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড, ৩ জনের অর্থদণ্ড এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মোল্লাহাট ও চরকুলিয়া কেন্দ্র এবং এর সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড, অর্থদণ্ড ও অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় নকল বিরোধী অভিযান পরিচালনা কালে কেআর কলেজ গেটের সামনে জাকির ফটোকপি এন্ড স্টুডিও এসএসসি গণিত পরীক্ষার নকল ফটোকপি করার অপরাধে, উক্ত দোকানের মালিক টুটুল সরদার (৪০) পিতা মৃত ঝিলু সরদার, গ্রাম উদয়পুর আড়ুয়াকান্দিকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট অপরাধে ব্যবহৃত ফটোকপি মেশিন ও জেনারেটর জব্দ ও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকায় রহিম কাজী (১৮)কে ৫ হাজার, অখিল বিশ্বাসকে ২ হাজার ৫’শ ও তাভীর আহমেদকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম আরও জানান, নিবার্হী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সরবরাহ কালে হাতেনাতে শেখ মেহেদী হাসান (২২)’কে ২বছর কারাদণ্ড সহ ২৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থ অনাদায়ে আরও ১ দিন কারাদণ্ড দেয়া হয়েছে। শেখ মেহেদী হাসান পাশ্ববর্তী চিলতলমারী উপজেলার বড়গুনী গ্রামের কাইয়ুম শেখের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin