বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ৬!

নিউজ ডেক্স
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৮৩৫ Time View

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৬জন আহত হয়েছে। বুধবার (৩ মে) সকালে কালিয়া উপজেলার বারইপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মঈনুল ইসলাম রনি শেখ নামে একজনকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলামনখালী গ্রামের মুস্তাইন শেখ গ্রুপ ও বাজেবাবরা গ্রামের সফি শেখ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে রেসারেশি চলে আসছিল। এ নিয়ে সম্প্রতি দুই গ্রুপের উত্তেজনার এক পর্যায়ে ২মে (মঙ্গলবার) সন্ধায় মুস্তাইন শেখ প্রতিপক্ষের হামলার শিকার হয়। এরই ধারাবাহিকতায় প্রতিশোধ নিতে মুস্তাইন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সফি শেখের উপর চড়াও হলে দুইপক্ষে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে মঈনুল ইসলাম রনি শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin