বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভাংগায় সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র পড়ে আছে অযত্নে অবহেলায়।

ওয়াহিদুজ জামান , ফরিদপুর।
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৫৫২ Time View

ফরিদপুর ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে জন সাধারণের সেবা দান কারী ডাক্তার না থাকায় অযত্নে,অবহেলায় পড়ে আছে।
স্বল্প আয়ের ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ সেবা নিতে প্রতিদিন ভীড় জমাতেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে।দীর্ঘ বছর কর্তব্যরত চিকিৎসক না থাকায় হাসপাতালের অবকাঠামোর পরিবর্তন সাধিত হয়েছে।পোকা মাকড়সার বসতি ও আগাছায় ঘিরে ধরেছে হাসপাতালের চারিপাশ।

মানুষের স্বাস্থ্যসেবা বিঘ্ন হচ্ছে, হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে দিন দিন।বার বার জনপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এই সমস্যা সমাধান এখনো হয়নি।

এদিকে স্হানীয়দের মতামত জানতে চাওয়া হলে তানভীর ফয়েজ চোকদার বলেন,কয়েক বছর ধরে আমাদের এই পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে ডাক্তার নেই।একজন ভিজিটর আছে তিনি মা ও প্রসূতিদের সেবাদান করে যাচ্ছে।কাউলীবেড়ার এই হাসপাতালে ভালো কোন ডাক্তার না থাকায় মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। জনপ্রতিনিধি ও স্বাস্থ্যসেবা মন্ত্রনালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অতিদ্রুত কাউলীবেড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে একজন ডাক্তার নিয়োগ দিয়ে মানুষের দৌড় গোঁড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্হা করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল সেবার আওয়াতায় অন্তরভুক্ত করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin