বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন!

রাসেল বিশ্বাস, ভাঙ্গা,ফরিদপুর।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৭৭১ Time View

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ – ঢাকা মহাসড়কের পৌরসভা সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে দলীয় নেতা কর্মী ছাড়াও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান।এসময় তিনি বলেন গত ১৮ মার্চ উপজেলার বামন কান্দা গ্রামের লুৎফর মুন্সীর পুত্র সালমান ওরফে তুহিন মুন্সীকে অপহরনের নাটক সাজায় তার চাচাতো ভাই কিবরিয়া মুন্সী ও জাকারিয়া মুন্সী । পরের দিন ১৯ মার্চ পুলিশ প্রশাসন তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর জানা যায় সে ঐদিন রাত ৭.৩০ মিনিটে গোল্ডেন লাইন পরিবহনে নিজে টিকিট কেটে ফরিদপুর থেকে ঢাকায় যায়। অথচ এই ঘটনায় ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ ২৩ বছর যাবত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, শ্রমিক নেতা, বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমানকে তার বাসা থেকে ফরিদপুর ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাকে ব্যাপক জিজ্ঞেসাবাদ করে এবং ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। এসময় তিনি বলেন উক্ত গ্রামের জাকারিয়া মুন্সী, কিবরিয়া মুন্সী ও মিজান মুন্সী গংদের সহায়তায় একটি কুচক্রি মহল সামাজিক ও রাজনৈতিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন কর সহ মিথ্যা মামলায় জড়ানোর পরিকল্পনা করেছে। ভবিষ্যতে এধরণের ঘটনা আবার ও ঘটতে পারে। যার পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিএম শামীম,কৃষকলীগ সভাপতি ইসরাইল মিয়া,সাধারন সম্পাদক সওকত মোল্লা,পৌর যুবলীগ সভাপতি জাকারিয়া মুন্সী, পৌর স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক শফিউল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান, শ্রমিকলীগ সভাপতি জিতু মুন্সী, সাধারণ সম্পাদক উজ্জ্বল মুন্সী সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin