বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ

নিউজ ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৭৭৪ Time View

স্বল্প সময়ের মধ্যে খুন মামলার আসামীকে গ্রেফতার করায় আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ।

গত ১৬ জানুয়ারি নড়াইল কালিয়া উপজেলার কালডাংগা গ্রামের ইয়াছিন মোল্যা(২২) নামের এক যুবক নিখোঁজ হয়। সে বন্ধুদের সাথে নড়াইল সদর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু ও ছিনতাই হওয়া মৃতের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে। এরূপ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নড়াইল জেলা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম।

আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) অপরাহ্ণে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন অভিযানে মূল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের নিকট এ অর্থ পুরস্কার হস্তান্তর করেন। পুলিশ সুপার এর নিকট থেকে অর্থ পুরস্কার গ্রহণ করেন মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ সাজেদুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, এসআই(নিঃ) সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) জামিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইনস্টিগেশন সেলের কনস্টেবল মোঃ সোহান হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin