বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল জেলা প্রশাসকের আয়োজনে উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

সাজ্জাদ তুহিন, নড়াইল।
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৬১১ Time View

নড়াইল জেলা প্রশাসকের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাথে উন্নয়ন পরিকল্পনা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ (বুধবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ উন্নয়ন পরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অন্যান্য আমন্ত্রিত অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমান, প্রবীন সাংবাদিক ভক্ত সরকার, দৈনিক বিবি খবর পত্রিকার প্রকাশক সম্পাদক লিটন দত্ত, আব্দুল হাই ডিগ্রি কলেজের শিক্ষক ও সিনিয়র সাংবাদিক বাবু মলয় কুমার নন্দি,আর টিভির প্রতিনিধি মোস্তফা কামালসহ নড়াইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পরে টেকসই উন্নয়ন পরিকল্পনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আলমগীর কবির, জেলা রিপোটার্স ইউনিয়নের সিনিয়র সাংবাদিক ও মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষক হুমায়ন কবির রিন্টু, সাংবাদিক কার্তিক দাস, চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা সহ আরও অনেকে।

এসময় টেকসই উন্নয়ন পরিকল্পনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নড়াইল কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী হাফিজুর রহমান তার বলেন, নড়াইল জেলাকে টেকসই উন্নয়ন পরিকল্পনায় এগিয়ে নিতে হলে দরকার উন্নয়ন প্রকল্পের সঠিক পরিকল্পনা, শিক্ষা ব্যাবস্থায় সঠিক তদারকি,এবং নগর উন্নয়ন পরিকল্পনা,স্কুল কলেজ রাস্তা ঘাট বিনির্মানে বিনিয়োগের সঠিক সচ্ছ ব্যাবহার।

তাই আশা করছি আপনার মাধ্যমে নবাগত জেলা প্রশাসক মহাদয় বিষয়গুলো অবগত হয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে টেকসই উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি আমরা সংবাদ কর্মীরা এসকল কাজে সব সময় সহযোগিতা করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin