বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মোল্লাহাটে চিংড়ি ঘের থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

শরিফ মাসুদুল করিম, মোল্লাহাট,বাগেরহাট।
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬৫১ Time View

বাগেরহাটের মোল্লাহাটে নিজের চিংড়ি ঘেরের পাড়ের নিম গাছে দুলাল হালদার (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টায় উপজেলার মাটিয়ারগাতী এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করে মোল্লাহাট থানা পুলিশ। দুলাল হালদার ওই গ্রামের মৃত সুদর্শন হালদারের ছেলে। তার এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ভিকটিমের পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে ঘরের দরজা খুলে ঘেরে যায় দুলাল হালদার। বাড়ি ফেরার নির্ধারিত সময় পার হলে ভোরবেলা তার স্ত্রী ঘেরে গিয়ে দেখেন, নিম গাছে ঝুলে আছে তার মৃতদেহ। এরপর খবর দিলে মোল্লাহাট থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভিকটিমের পরিবারের সদস্যরা আরো জানান, দুলাল হালদার অত্যন্ত সহজ সরল ন্যায়পরায়ন স্বভাবের। অতিসম্প্রতি সাক্ষী হিসেবে দুলাল হালদারের স্বাক্ষর সম্বলিত একটি দলিল তার এক জেঠাতো ভাই (চাচাতো ভাই) স্থানীয় সালিশি বৈঠকে উপস্থাপন করে। তখন দুলাল বিশ্বাস ভীষণ কষ্ট দুঃখ পান এবং বলেন, আমাকেও জালিয়াতি বানানো হলো। যেহেতু ওই দলিল সম্পর্কে তিনি কিছু জানতেন না এবং সাক্ষী হিসেবে তিনি কোন স্বাক্ষর করেন নাই, তাই কষ্ট পেয়ে এ আত্মহত্যা করেছে। অন্য কোন কারন তাদের জানা নাই এবং এ ঘটনায় কারো বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নাই।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, খবর পাওয়া মাত্র তিনি সহ তার পুলিশ ফোর্স ঘটনা স্থলে যান এবং মৃতদেহ উদ্ধার করেন। তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহের সৎকার করার আবেদন করায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin