বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

ডেস্ক নিউজঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বে থাকা পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পুলিশ সুপার বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নড়াইল জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন আলীসহ পুলিশ সদস্য ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালিয়া উপজেলায় ৮৫টি এবং নড়াগাতী থানা এলাকায় ৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin