বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতায় বিলুপ্তির পথে বড়দিয়া বাজার

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮৫ Time View

ডেস্ক নিউজঃ

তীব্র নদীভাঙনে নড়াইলের ঐতিহ্যবাহী নদীবন্দর বড়দিয়া বাজার আবারও বিলুপ্তির হুমকিতে পড়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে আকস্মিক ভাঙনে বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশের ব্লক দিয়ে বাঁধানো এলাকার প্রায় ৪০ হাত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ সময় ৪–৫টি চায়ের দোকান ও দুটি গুদামঘর নদীতে চলে যায়। পর দিন খেয়াঘাট এলাকার সম্পূর্ণ চলে যায় নদীগর্ভে, রক্ষা পায়নি ৩/৪ টি গুদাম ঘরও। মহা আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট সরিয়ে নিচ্ছেন। অনেকে রয়েছেন চরম অনিশ্চয়তায়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন দেখা মেলেনি আজও।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে ভয়াবহ নদীভাঙনে বড়দিয়া বাজারের প্রায় তিন-চতুর্থাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন প্রতিরোধ করা হলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ঐতিহ্যবাহী এ বন্দর। কিন্তু সম্প্রতি বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশ থেকে আবারও ভাঙন শুরু হয়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অভিযোগ, তখন প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে কার্যকর কোন পদক্ষেপ নিলে আজকের এই দিনটি দেখতে হতোনা।

ব্যবসায়ীরা জানান, তাঁদের অনেকের জীবিকার একমাত্র অবলম্বন এই বাজারের দোকানপাট। নদীগর্ভে ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হলে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে। তাঁদের অভিযোগ, সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।

বড়দিয়া বাজারে রয়েছে বহুতল ভবন, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, কলেজসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাজারটি নদীগর্ভে বিলীন হলে ব্যবসায়ীদের পাশাপাশি আশপাশের হাজারো মানুষও চরম ভোগান্তিতে পড়বেন। তাই বড়দিয়া বাজার রক্ষায় দ্রুত জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান ঘটনাস্থলে এসে জানান, নড়াইল এক এর সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে তিনি নদী ভাঙ্গনের বিষয়টি জানিয়েছেন। তিনি ঢাকায় আছেন, শিঘ্রই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম এর সাথে কথা হলে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তবে ১২ অক্টোবর দুপুর অবধি পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা বা কর্মচারী ভাঙ্গন কবলিত বড়দিয়া বাজারে আসেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin