বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

নড়াগাতীতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নড়াইলের নড়াগাতীতে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নড়াগাতী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম, নড়াগাতী থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্ব দাশ, পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, সবার সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin