বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

নড়াইলে ষাঁড়ের লড়াই কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে এই মারামারি ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুরের দিকে এই সংঘর্ষ সৃষ্টি হয়।

ফেসবুকে ছড়িয়ে ভিডিওতে দেখা যায়, লাঠি দিয়ে দুইপক্ষ মারামারি করছেন। মাঠের মধ্যে ও আশেপাশে দৌঁড়ে একপক্ষ আরেকপক্ষের ওপর হামলা চালাচ্ছেন।

ফেসবুকে ভিডিও পোস্ট করে অনেকে লিখেছেন, আদালতে নিষেধাজ্ঞা, তবুও চলছে ষাঁড়ের লড়াই! ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কি অবস্থা দেখুন।
আবার একজন মন্তব্য করেছেন, রুখালীর মাঠে, এঁড়ে (ষাঁড়) লড়াই হবে, আর মারামারি হবে না! এটা কি হতে পারে। আরেকজন লিখেছেন, আবার তোরা মানুষ হ, নড়াইলের রুখালীতে এবারও ষাঁড়ের লড়াইলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নড়াইল, যশোর, মাগুরা, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার অন্তত ১২০টি ষাঁড় লড়াইয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে খড়রিয়া ও আগদিয়া গ্রামের ষাঁড়ের মালিকদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হন। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করেছেন বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin