ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি মোঃ ইসকত সিকদারকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে নড়াগাতী থানার বল্লাহাটি গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আনসার সিকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসকত সিকদারের বিরুদ্ধে মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে নড়াগাতী থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।