বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে ভুয়া ফেসবুক পেজ খুলে স্বল্পমূল্যে পণ্য বিক্রি ও চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (সিসিআইসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার মো. মোর্তজা (২৭) ও নারায়ণপুর গ্রামের মো. লিমন মোল্ল্যা (২৭)। গত ১৪ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিভিন্ন নামে ভুয়া ফেসবুক পেজ খুলে পণ্য বিক্রি ও চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ সময় তিনটি মোবাইল ফোন ও ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin