ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া পৌরসভার সাংগঠনিক সম্পাদক মো.জিয়া শিকদার (৪৫) কে নাশতা মামলায় গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে লোহাগড়া পৌরসভার সরদারপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত জিয়া শিকদার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলাটা গ্রামের মৃত আকরাম শিকদারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোহাগড়া পৌরসভার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে হামলা ও নাশকতা মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সরদারপাড়া নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৌরসভার সাংগঠনিক সম্পাদক মো.জিয়া শিকদারকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।