বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

নড়াগাতীতে শতাধিক মানুষের বিএনপিতে যোগদান

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ Time View

ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীসহ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বড়দিয়া বাজার বিএনপি কার্যালয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খান রবিউল ইসলামের মাধ্যমে তারা দলের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সাবেক ছাত্রনেতা সবুজ খানের সঞ্চালনায় এবং খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খান বিকুল আলম, বিএনপি নেতা মামুন খান, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আবু সুফিয়ানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা যোগদানকারীদের স্বাগত জানিয়ে বিএনপির পতাকাতলে নিরাপত্তার সঙ্গে বসবাসের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে অন্য কোনো দলের পদ-পদবিতে থাকা ব্যক্তিদের নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির দলীয় ফরম পূরণের আহ্বান জানান।

পরে যোগদানকারীরা নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বক্তারা বলেন, বর্তমানে বিএনপিতে যোগদানের সুযোগ না থাকলেও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin