ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অভিভাবক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কমিটির সভাপতি হিসেবে তানজিলা সুলতানা, অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন, সাধারণ শিক্ষক সদস্য আকবার মাহমুদ এবং সদস্য সচিব হিসেবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসবাবুল শেখ দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবক সমন্বয় জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।