ডেস্ক নিউজঃ
নড়াগাতীর খাশিয়াল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব বড়দিয়া বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সবুজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন ও বিএনপি নেতা মোল্যা বাবুল হোসেন।
এ সময় খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা জিয়াউর রহমান, নড়াগাতী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও খাশিয়াল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খান বিকুল আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেত্রীবৃন্দ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রায়াত বেগম খালেদা জিয়ার ও জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।