ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফলে মোট ১ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৯৯ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এবার মোট পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ।
প্রকাশিত ফলাফলে বিভিন্ন বিদ্যালয়ের পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। এ ফলাফল নিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে পর্যালোচনা এবং সচেতন মহলে চলছে নানা গুঞ্জন।