শরিফ মিয়া, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম খুরশিদ আলম, উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ জনকল্যাণ ফেডারেশন নির্বাহী পরিচালক লাইলী আক্তার এছাড়াও সমিতির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসমাইল হোসেন বকুল সহ অনেকে। অনুষ্ঠানের আগে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, বিআরডিবি সুফল ভুগি সদস্যদের সাথে উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।