ডেস্ক নিউজঃ
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। বিদ্যুৎ বিভাগের জারি করা পরিপত্র অনুযায়ী, ০১ জুন ২০২৬ থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ০৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এ ছাড়া সকল বিলবোর্ডের বাতি রাত ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ০৭টার মধ্যে সমাপ্ত করার নির্দেশনা বহাল থাকবে।
নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত সরকারি পরিপত্র প্রকাশ করেছেন। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. আসিকুজ্জামান স্বাক্ষরিত এ পরিপত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।