ডেস্ক নিউজঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়ালের নড়াগাতী থানার ৭ নং জয়নগর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমান নান্নু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহিমায় উজ্জ্বল। এই ঈদ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়। সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও মানবিক সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।
কাজী আনিচুর রহমান নান্নু ৭ নং জয়নগর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা। তিনি ওই ইউনিয়নের দেবদুন গ্রামের গুলজার কাজীর ছেলে।