ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ মে (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে চামড়া ছাড়ানোর পর সঠিকভাবে লবণ ব্যবহার করে সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা ও বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক বিসিক নড়াইলের উপ-ব্যবস্থাপক মোঃ সোলায়মান হোসেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন বলেন, কোরবানির পশু জবাইয়ের সময় সঠিক নিয়ম অনুসরণ না করলে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি চামড়ার মানও নষ্ট হয়।
অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, চামড়া ব্যবসায়ী, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিসহ আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।