ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা এলাকায় নবগঙ্গা নদী থেকে এক অজ্ঞাত নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ। গত বছর ১৬ আগষ্ট স্থানীয় চৌকিদারের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত শেষে হত্যা মামলা রুজু হয়।
জানা যায়, স্থানীয়রা নবগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে চৌকিদারের মাধ্যমে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ে এবং কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়। অতঃপর পিএম রিপোর্টে জানা যায় ওই অজ্ঞাত মহিলা হত্যাকান্ডের শিকার হয়েছেন। পরবর্তীতে হত্যা মামলা রুজু হয় এবং মরদেহের পরিচয় সনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।