ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতীতে সৌহার্দ ও সম্প্রীতির মেইল বন্ধনে উদযাপিত হচ্ছে ৩২ প্রহর ব্যপী মহানাম যজ্ঞানুষ্ঠান। ১৮ ফেব্রুয়ারী থেকে থানার মাউলী ইউনিয়নে মহাজন বাজারের রাধা গোবীন্দ চন্ডিধাম মন্দিরে চলছে এ মহানাম যজ্ঞানুষ্ঠান এবং শেষ হবে ২৩ ফেব্রুয়ারী সকালে বলে জানিয়েছেন মন্দির কমিটি।

অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার কোন ঘাটতি নেই বলে জানালেন মাউলী ও কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম (ইয়ার আলী) ও বাবুল আহম্মেদ (বাবু)। তারা আরো বলেন, হিন্দু অধ্যুসিত এ এলাকায় আমরা হিন্দু মুসলিম সবাই সৌহার্দ ও সম্প্রীতির সাথে ওঠা বসা করি। তাদের নিরাপত্তার জন্য বিএনপির পক্ষ থেকে আমরা আপ্রান চেষ্টা করে থাকি।

দুর দুরান্ত থেকে আসা ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল হয়েছে কানায় কানায় পূর্ণ। অনুষ্ঠানকে ঘিরে চারিদিকে বসেছে মেলা। ২৪ ঘন্টা চলছে রান্না ও খাওয়া দাওয়ার আয়োজন।
অতঃপর নেতারা আগত ভক্তদের খাওয়া দাওয়ার খোঁজ নেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক দেব প্রসাদ, ওই ওয়ার্ডের ইউপি সদস্য সজল ঠাকুর প্রমুখ।