ডেস্ক নিউজঃ
৯৩ নড়াইল ১ আসানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৭:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নড়াইল ১ এর ১১২ টি ভোট কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৯৩ নড়াইল-১ ও ৯৪ নড়াইল-২ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম স্বাক্ষরিত পরিপত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে নড়াইল-১ আসনে মোট ভোটার সংখ্যা ২,৯৪,১৫৫ জন এর বিপরীতে ধানের শীষের বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯৯৯৭৫ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়েত ইসলামীর মাওঃ ওবায়দুল্লাহ কায়সার দাড়ীপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫,২২৫ ভোট এবং অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টির মিলটন মোল্যা ৪৬১, ইসলামি আন্দোলনের আব্দুল আজিজ ৬৩৫২ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী এস এম সসজ্জান হোসেন ফুটবল ৮৯৮, বিএম নাগিব হোসেন কলস ১১১৩, সুকেশ সাহা আনন্দ ঘোড়া ৮৬৪ ও উজ্জ্বল মোল্যা হরিন প্রতীকে পেয়েছেন ২৩০ ভোট। এ নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১,৮৮,৭৫৫, বৈধ ভোটের সংখ্যা ১,৮৫,১১৮ বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৬৩৭ টি।