ডেস্ক নিউজঃ
,"উন্নয়নের স্বার্থে দেশের স্থিতিশীলতার স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করুন। বিএনপি সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের ফ্রি করে দিয়েছিলেন। ২০০৬ সালে কৃষকদের ডিজেল ও সারে ভর্তুকি চালু করেছিলেন। বিএনপি জনগণের দল সাধারণ মানুষের দল। আপনারা ধানের শীষে ভোট দিন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী বাবুর মাঠের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নড়াইল ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।
পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নিয়ামত শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ওয়াহিদুজজান মিলু , আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস স্টেট বিএনপি'র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কালিয়া থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক গোলাম রববানী, জেলা ওলামা দলের নেতৃবৃন্দ, সাংগঠনিক সম্পাদক এম, নেছার উদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, আওয়ামীলীগ থেকে যোগদান কারী নেতা সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্স সহ স্থানীয় নেতৃবৃন্দ।