ডেস্ক নিউজঃ
বড়দিয়া বাজারে নির্বাচনী জনসংযোগ করছেন নড়াইল ১ আসনের ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ কায়সার। পহেলা ফেব্রুয়ারী (রবিবার ) দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এ গণসংযোগ করেন তিনি।

এ সময় বড়দিয়া বাজারে উৎসুক জনতা ওবায়দুল্লাহ কায়সারকে সঙ্গ দেন এবং বিভিন্ন দোকানে লিফলেট বিতরনে তাঁর সাথে শরিক হন ও নিরাপদ কালিয়া গড়তে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

অতঃপর তিনি বড়দিয়া বাজারে নড়াইলের স্বনামধন্য আমিন টিভি অনলাইন এর প্রধান কার্যালয়ে তার মুল্যবান সময় ব্যয় করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আমিন টিভি'র সাফল্য কামনা করেন।