ডেস্ক নিউজঃ
সংসদীয় আসন নড়াইল ১ এর স্বতন্ত্র প্রার্থী (কলস) বি এম নাগিব হোসেনের বাড়ীতে গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে দুর্বৃত্তের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। ২৯ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ যোগানীয়া নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে বি এম নাগিব হোসেন বলেন, ২৮ জানুয়ারী দিনগত রাত ২ টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুটো কথা বলবে বলে তাকে গেটের বাহিরে আসতে বলে। কিন্তু নড়াগাতী থানা পুলিশের কোন সদস্য না থাকায় তিনি বাহিরে আসতে অপরাগতা প্রকাশ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে বাউন্ডারি ওয়াল টপকে উঠতে চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে নাগিব হোসেন ফোনে আশেপাশের স্বজনদের খবর দিলে বিষয়টি মসজিদের মাইকে প্রচার হয়। গ্রামবাসীরা আসতে আসতে অজ্ঞাত সন্ত্রাসীরা সাদা রংয়ের একটি হাইয়েস গাড়ীতে করে দ্রুত পালিয়ে যায়।
নাগিব হোসেন আরো বলেন, তার কেন শত্রু নেই। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করায় নানা ধরনের হুমকির মুখে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় আমাকে হত্যা করার জন্য এটি একটি পরিকল্পিত ঘটনা। প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পাশাপাশি যত বাঁধাই আসুক নির্বাচন থেকে সরে যাবেন না এবং নড়াইল-১ বাসীর পাশে আছেন ও ভবিষ্যতেও থাকবেন বলে জানান।