ডেস্ক নিউজঃ
কালিয়া ছেলে স্কুল ছাত্র ফাহিমের প্রান কেড়ে নিল ঘাতক ট্রাক। ১৪ জানুয়ারী (বুধবার) সন্ধায় যশোরের অভয়নগর উপজেলার লেবুগাতী এলসকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহিম পেড়লী ইউনিয়নের খড়রীয়া গ্রামের মনিরুল মোল্যার ছেলে ও খড়রীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল ৩ টার দিকে ফাহিম তার চাচাত ভাই জাবেরকে নিয়ে মোটরসাইকেল যোগে ফুলতলার দিকে যাচ্ছিল। অভয়নগরের লেবুগাতী ব্রীজের কাছে পৌছাইলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা সিটি হাসপাতালে নিয়ে গেলে ফাহিকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত জাবেরও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।