ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী সন্ধ্যা ৬টায় ইউনিয়নের পুটিমারী বাজারে বিএনপি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খাশিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলেের সদস্য সচিব চয়ন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল, বিশেষ অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সহ সভাপতি ইকবাল বিশ্বাস ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন।

আরো উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লাভলু শিকদার, স্থানীয় বিএনপি নেতা রসুল, রিপন শিকদার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন পূর্বক তাঁর আপোষহীন নেতৃত্বের স্মৃতিচারণ ধরেন। পাশাপাশি শোককে শক্তিতে পরিনত করে আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উজ্জল সরদার।