ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় অবৈধভাবে আবাদি জমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত উপজেলার বাকাঁ এলাকার মোস্তাফিজুর রহমান ভুলুকে ৫০ হাজার টাকা এবং রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস বলেন, দন্ডপ্রাপ্তরা কোনো ধরনের অনুমতি ছাড়াই আবাদি জমি থেকে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করছিলেন। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।