ডেস্ক নিউজঃ
প্রখর রোদের মধ্যে জুমার নামাজ আদায় করছে
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের পার বাহির ডাঙ্গা গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়াও নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয় তাদের।

জানা যায় বিগত ৭/৮ বছর পূর্বে কালিয়া পারের বাহীর ডাঙা গ্রামটি নদী ভাঙ্গনে বলীন হলে সর্বস্ব হারানো ক্ষতি গ্রস্থ ৬০/৬৫ টি পরিবার উত্তর পারে পার বাহির ডাঙায় বসতি স্থাপন করে। অতঃপর গ্রামবাসীর উদ্যোগে মসজিদ নির্মান কাজ শুরু করে লিংটন পর্যন্ত কাজ শেষ করেছে নিজেরা। কিন্তু মসজিদের বাকী কাজ সম্পন্ন করার আর্থিক সক্ষমতা গ্রামবাসীর না থাকায় এই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তাই সমাজের বিত্তবান ধর্মপ্রান মুসলমান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন মসজিদের সভাপতি সাহেব আলী খান, সেক্রেটারী কাশেম খান ও ইমাম মাওঃ ফয়সাল কবির সহ মুসল্লীরা।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ
অত্র মসজিদের ইমাম, মাওঃ ফয়সাল কবির,
(ইমো ও হটসএপ) মোবাঃ ০১৯৪৫০৬৭৬৪৮ (নগদ)
সভাপতি, সাহেব আলী খান ০১৩১৫৪৯০৪৭৯ (বিকাশ)
সেক্রেটারী মোঃ কাশেম খান
০১৮১০২১৯১৫৩ ( বিকাশ)